ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান

কোনো দল নির্বাচনে না এলে কিছু করার নেই: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালের নির্বাচন ঠেকাতে পারেনি, এবারও সময়মতো নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। বিএনপি নির্বাচনে আসুক না আসুক সময়মতোই নির্বাচন হবে, কেউ আটকাতে পারবে না।

তিনি বলেন, নির্বাচন করা না-করা দলীয় সিদ্ধান্ত, কোনো দলনির্বাচনে না এলে আমাদের কিছু করার নেই। সোমবার বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপির নেতৃত্বে কি একজন লোকও নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই দলের কি এতই দৈন্যদশা যে অন্য কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে পারত না।

প্রধানমন্ত্রী বলেন, আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এ সময় তিনি আজ থেকে ফোরজি যুগে পদার্পণের সুখবর দেন। খালেদা জিয়াকে বিএনপির কাছের লোকেরাই মামলা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রায় দিয়েছেন আদালত, এখানে সরকারের কিছু করার নেই।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারেক রহমানের দুর্নীতি সর্বজনবিদিত। ক্ষেত্র বিশেষে বা ব্যক্তিবিশেষে দুর্নীতি করলে সমালোচনা হয় না। সংবাদ সম্মেলনে ৫৭ ধারা আইন বাতিল করে নতুন করে ৩২ ধারা আইনের মাধ্যমে গণমাধ্যমকে অবরুদ্ধ করা হচ্ছে। এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, এই ধারার অপপ্রয়োগ করার সুযোগ নেই। কেউ অপরাধ না করলে তার ভয় পাওয়ার কি আছে?

অপকর্ম না করলে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে শঙ্কার কিছু নেই বলে উল্লেখ করেন তিনি। প্রশ্নফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী আর সচিব গিয়ে তো প্রশ্নফাঁস করেনি, তাদের কেন সরে যেতে হবে, যারা করেছে তাদের ধরিয়ে দেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এমসিকিউ বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রশ্নফাঁস নতুন কিছু না, যুগ যুগ ধরে হচ্ছে। প্রশ্নফাঁস হচ্ছে ২০ মিনিট বা এক ঘণ্টা আগে, এত ট্যালেন্ট কোন ছাত্র যে এই সময়ের মধ্যে পড়ে মুখস্ত করে লিখবে। এ সময় উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সিনিয়র সাংবাদিকরা। ইতালি ও ভাটিকান সিটিতে সদ্যসমাপ্ত সফর নিয়ে এ সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১১-১৪ ফেব্রুয়ারি চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী ইতালি ও ভাটিকান সিটিতে যান। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো-এর আমন্ত্রণে আইএফএডির বার্ষিক পরিচালনা পরিষদের বৈঠকে তিনি অংশ নেন।

পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভাটিকান সিটির হলি সি সফর করেন শেখ হাসিনা। পোপ ও ভাটিকান সিটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর গত শনিবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

কোনো দল নির্বাচনে না এলে কিছু করার নেই: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮