ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ

বিএনপিতে কি একজনও নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির নেতৃত্বে কি একজন লোকও নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার এমন প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই দলের কি এতই দৈন্যদশা যে অন্য কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে পারত না।

প্রধানমন্ত্রী বলেন, আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এ সময় তিনি আজ থেকে ফোরজি যুগে পদার্পণের সুখবর দেন। সোমবার বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়াকে বিএনপির কাছের লোকেরাই মামলা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রায় দিয়েছেন আদালত, এখানে সরকারের কিছু করার নেই।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারেক রহমানের দুর্নীতি সর্বজনবিদিত। ক্ষেত্র বিশেষে বা ব্যক্তিবিশেষে দুর্নীতি করলে সমালোচনা হয় না। তিনি বলেন, অপকর্ম না করলে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে শঙ্কার কিছু নেই।

সংবাদ সম্মেলনে ৫৭ ধারা আইন বাতিল করে নতুন করে ৩২ ধারা আইনের মাধ্যমে গণমাধ্যমকে অবরুদ্ধ করা হচ্ছে। এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, এই ধারার অপপ্রয়োগ করার সুযোগ নেই। কেউ অপরাধ না করলে তার ভয় পাওয়ার কি আছে?

এ সময় উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সিনিয়র সাংবাদিকরা। ইতালি ও ভাটিকান সিটিতে সদ্যসমাপ্ত সফর নিয়ে এ সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১১-১৪ ফেব্রুয়ারি চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী ইতালি ও ভাটিকান সিটিতে যান। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো-এর আমন্ত্রণে আইএফএডির বার্ষিক পরিচালনা পরিষদের বৈঠকে তিনি অংশ নেন।

পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভাটিকান সিটির হলি সি সফর করেন শেখ হাসিনা। পোপ ও ভাটিকান সিটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর গত শনিবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপিতে কি একজনও নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮