ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা প্রাইভেটকারচালক মামুন ও মাসুদ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অলিপুর এলাকায় সিলেটমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও এক আরোহী।

গুরুতাবস্থায় সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে ওই আরোহীর মৃত্যু হয়। দুজনের মৃতদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল সরকার জানান, নিহত মামুনের বাড়িতে খবর দেয়া হয়েছে। আর অন্যজনের পকেটে একটি টোব্যাকো কোম্পানির পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে শুধু তার নাম মাসুদ আলী লেখা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

২২৬টির বেশি আসন নিয়ে আমরাই সরকার গড়বো: মমতা

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৩:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮