ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

স্পেনের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ‘কমিটমেন্ট টু দ্য নাম্বার অব দ্য সিভিল মেরিট অর্ডার’ পদকে ভূষিত হয়েছেন।

স্পেন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখার জন্য স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে এ পদক প্রদান করেন।

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস শনিবার ঢাকায় তার বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিমন্ত্রীর হাতে এ পদক তুলে দেন।

এ সময় নসরুল হামিদ ব্যবসা বাণিজ্যের বাইরেও জাতিসংঘে স্পেন বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সমর্থন জানানোর জন্য স্পেনের রাজা ও সেদেশের জনগণকে ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মাইগ্রেশন, শরণার্থী সমস্যা, জঙ্গিবাদ ও বিশ্ব শান্তি স্থাপনে বাংলাদেশ ও স্পেন অভিন্ন অভিমত পোষণ করে। স্পেনের রাজাকে এ পদক প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্পেনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে আরো কাজ করার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে স্পেনের রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে এবং পদক প্রদানের মাধ্যমে স্পেন গৌরবান্বিত বোধ করছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে দেশ, তৈরি হচ্ছে আগামীর বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

স্পেনের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮