ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়া নজরদারিতে : ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডন সফরে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার লন্ডন সফরে তার গতিবিধির ওপর নজর রাখছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ, সেখানকার দূতাবাস খালেদা জিয়ার চলাফেরার ওপর নজর রাখছে। লন্ডনে খালেদা জিয়া কোথায় যায়, কাদের সঙ্গে যোগাযোগ করেন, কার কার সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন সব খোঁজখবর নেওয়ার জন্য লোকজন আছে।’

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের বিকল্প কোনোদিন বিএনপি হতে পারে না। দেশের জনগণ বিএনপিকে কখনই আওয়ামী লীগের বিকল্প হিসেবে ক্ষমতায় আনতে পারে না। কারণ বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তারা কি করেছে, তা দেশের মানুষ জানে। এরকম একটি লুটেরা, সন্ত্রাসী, মানুষ পোড়ানো, মানুষ হত্যাকারী দলকে ক্ষমতায় আনতে পারে না।’

এ সময় তিনি জানান, ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়েছে। সহযোগী সংগঠনও কর্মসূচি দেবে।সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এনামুল হক শামীম, ওয়াসিম কুমার উকিল, আফজাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়া নজরদারিতে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭