ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

সেরা বাঙালির পুরস্কার নিলেন মাশরাফী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক এবিপি মিডিয়া গ্রুপ। চলতি বছর সংস্থাটির সেরা বাঙালি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

‘সেরা বাঙালি’ খেলোয়াড়ের পুরস্কার নিতে শুক্রবার বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা হন মাশরাফী। সপরিবারেই কলকাতা গেছেন ম্যাশ। ঢাকায় ফিরবেন ৩ আগস্ট। এই সময়ের মধ্যে মেয়ে হুমায়রা মোর্ত্তজার চোখের চিকিৎসাও করাবেন বলে জানিয়ে গেছেন।

এদিন পুরস্কারের মঞ্চে মেয়ের হাত ধরেই উঠেছিলেন মাশরাফী। প্রথমে তার কীর্তিমান পথ চলার নানা ঘটনা তুলে ধরা হয় একটি ভিডিও চিত্রের মাধ্যমে। সেখানে পালা বদল হতে থাকে শৈশব, কৈশোর, যুবককালের। উঠে আসে নানা সময়ে তার পথ চলার কথাগুলি।

এর আগে ২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি হাতে তুলেছিলেন এই খেতাব। ২০১২ সালে খেতাবটি পেয়েছিলেন আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার হাতে তোলেন। অন্যদের মধ্যে নোবেলবিজয়ী ড. মুহম্মদ ইউনুসও পুরষ্কারটি হাতে তুলেছিলেন। পাঁচ বছর পর আবারও কোনও বাংলাদেশি ক্রিকেটার কলকাতার মর্যাদাপূর্ণ খেতাব হাতে তুললেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

সেরা বাঙালির পুরস্কার নিলেন মাশরাফী

আপডেট সময় ০৯:০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭