ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

রাজশাহীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে ট্রাকচাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সোহেল রানা (২৮)। তিনি নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার হাসেম আলীর ছেলে।

মতিহারের খড়খড়ি বাইপাস এলাকায় শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় জমসেদ আলী (২৭) নামে আরেক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের হেলপারকে গণপিটুনি দেন। তবে ট্রাকের চালক পালিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের একটি দল আহত হেলপার ও মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে মহানগরীর খড়খড়ি বাজারের আড়তে আসছিলেন ওই দুই মাছ ব্যবসায়ী। এ সময় খড়খড়ি বাইপাস মোড়ে একটি ট্রাক তাদের বাইসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোহেল রানা ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ওসি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১১:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮