ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়াতে একসঙ্গে কাজ করবে তুরস্ক-যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান নিয়ে কিছুদিন ধরে দুই দেশের মধ্যে টানাপড়েন চলার পর এই সমঝোতা হলো।

শুক্রবার তুরস্কের রাজধানী আংকারায় যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এ ঘোষণা দেন।

তারা জানান, যেসব ইস্যুতে দু’পক্ষের মধ্যে টানাপড়েন দেখা দিয়েছিল সেগুলো মিটমাট করতে আংকারা এবং ওয়াশিংটন একটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করবে।

টিলারসন বলেন, ‘আমরা এখন আর একা কিছু করব না। আমরা একসঙ্গে কাজ করব এবং এ লক্ষ্য অর্জনের জন্য আমাদের সামনে কিছু ভালো পথ রয়েছে।’

সিরিয়ায় ওয়াইপিজির বিরুদ্ধে কথিত সামরিক অভিযান ‘অলিভ ব্রাঞ্চ’ নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে মেভলুত চাভুসওগ্লু বলেন, সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে দুপক্ষ একমত হয়েছে। তিনি বলেন, তুরস্ক ও যুক্তরাষ্ট্রর মধ্যকার সম্পর্ক জটিল অবস্থায় চলে গিয়েছিল কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে কাজ করবে ওয়াশিংটন ও আংকারা।

এদিকে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- সিরিয়ার মানবিজ এলাকায় যুক্তরাষ্ট্রর পাশাপাশি তুরস্কের সেনা মোতায়েন রাখার বিষয়ে আংকারা প্রস্তাব দিয়েছে। বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে বলে তুরস্কের একটি সূত্র দাবি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিয়াতে একসঙ্গে কাজ করবে তুরস্ক-যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮