ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নকল ধরায় দোতলা থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

পরীক্ষার আগেই এসএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্ন পেয়ে যায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী। এর পর সেই প্রশ্নের উত্তর হাতে লিখে কেন্দ্রে আসে সে।

কিন্তু সেই উত্তর লেখার সময় শিক্ষকের হাতে ধরা পড়ে যায়। এর পর ওই ছাত্রীর খাতা নিয়ে যাওয়ায় দোতলা পরীক্ষা কেন্দ্রের বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে।

আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী সাভার ব্যাংক কলোনির বাসিন্দা।

তার মা বলেন, পরীক্ষা কেন্দ্রে তার মেয়েকে বহিষ্কার করায় সে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার দুই পায়ের কয়েকটি হাড় ভেঙে গেছে। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ওই এসএসসি পরীক্ষার্থী মঙ্গলবার পদার্থবিজ্ঞান পরীক্ষা দিচ্ছিল। সে বাড়ি থেকে পদার্থবিজ্ঞানের ফাঁস হওয়া প্রশ্নপত্র পেয়ে তার উত্তর বাম হাতে লিখে নিয়ে আসে।

কেন্দ্রে এসে তা দেখে লেখার সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন তা দেখে ফেলেন। তিনি ওই ছাত্রীর খাতা নিয়ে নেন। পরে ওই ছাত্রী অনেক কাকুতি-মিনতি করেও আর পরীক্ষা না দিতে পারায় স্কুলের দোতলার ছাদ থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরে স্কুল কর্তৃপক্ষ আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল হাসান ওই ছাত্রীকে হাসপাতালে দেখতে যান।

ঘটনার বিষয়ে সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ বলেন, ওই ছাত্রী ফেসবুকের মাধ্যমে কুষ্টিয়ায় তার এক বন্ধুর কাছ থেকে আজকের ফাঁস হওয়া প্রশ্নপত্র পেয়েছিল বলে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আমজাদুল হক দৈনিক আকাশকে জানান, মেয়েটির পায়ের অ্যাঙ্গেল জয়েন্টে মাল্টিফ্র্যাকচার হয়েছে। দ্রুত তাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নকল ধরায় দোতলা থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০৪:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮