ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

সিংড়ায় নসিমন উল্টে প্রাণ গেল কৃষকের

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জামতলী এলাকায় রবিবার সকালে নসিমন উল্টে আব্দুস সামাদ নামে এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামের মৃত কাজেম মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খড় কিনতে একটি নছিমনযোগে কৃষক আব্দুস সামাদ সিংড়া থেকে রনবাঘা যাচ্ছিলেন। নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় পৌঁছালে নছিমনটি উল্টে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহত আব্দুস সামাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

এদিকে আজ ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় একটি মহিষের গাড়ীর সাথে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইটি মহিষের মৃত্যু হয়েছে। এসময় মহিষের গাড়িচালককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

সিংড়ায় নসিমন উল্টে প্রাণ গেল কৃষকের

আপডেট সময় ০৯:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮