ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব খালেদার পক্ষে হলে দেশ চলছে কীভাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি বলেছেন, পুলিশ, সশস্ত্র বাহিনী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হলে দেশ চলছে কীভাবে?

খালেদা জিয়া শনিবার দলের সভায় বলেছিলেন, বিএনপির কোনো ভয় নেই। বিএনপির সঙ্গে প্রশাসন আছে, পুলিশ আছে, সশস্ত্র বাহিনী আছে। এ দেশের জনগণ আছে। দেশের বাইরে যারা আছেন, তারা আছেন।

তার এই বক্তব্য নিয়ে সংসদে আ খ ম জাহাঙ্গীর হোসাইন এক সম্পূরক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান। জবাবে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় রায়ের পর বিএনপি কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগও নাকচ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারক জানেন, কী রায় দেবেন। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিলে, অস্থিতিশীল পরিস্থিতি বা ভাঙচুর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইন তার নিজস্য গতিতে চলবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলাটি বিচারাধীন। সেখানে বিচারক কী রায় দেবেন সেটা বিচারক জানেন, আমাদের করণীয় কিছু নেই। কেউ যদি আইনশৃংখলা নিজের হাতে তুলে নেন কিংবা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেন কিংবা ভাঙচুর করেন তাহলে আইনানুযায়ী তার ব্যবস্থা নেয়া হবে। সেদিনের ভিডিও ফুটেজ দেখে আমরা শনাক্ত করছি। আইন তার নিজস্ব গতিতে চলবে এটাই স্বাভাবিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সব খালেদার পক্ষে হলে দেশ চলছে কীভাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮