ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

বিএনপিকে ভোট দিয়ে মানুষ আর ভুল করবে না: নানক

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে দেশের অসহায় মানুষের কথা ভুলে যায়। ভোট নেয়ার আগে তারা দেশের অসহায়, গরীব, দুঃখী মানুষকে বিভিন্ন প্রকারের মিথা প্রলোভন দিয়ে ভোট নেয়। অথচ ক্ষমতায় গিয়ে ভোটারদের উপর শুরু করে নানা ধরনের নির্যাতন। বিএনপিকে ভোট দিয়ে দেশের মানুষ আর ভুল করবে না।’

শনিবার রাজশাহীর বাগমারায় উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, সমাজসেবা অধিদফতরের সুফলভোগীদের উদ্দেশ্যে ‘শান্তি ও উন্নয়নের মহাসড়কে বাগমারা’ শীর্ষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে দলীয়ভাবে যাকেই মনোনয়ন দেয়া হবে, তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন। প্রান্তিক জনগণের উন্নয়নে তিনি চালু করেছেন মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষা উপবৃত্তি, একটি বাড়ি একটি খামারপ্রকল্প, আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকার প্রকল্প। এসব প্রকল্পের সুবিধা জনগণ সরাসরি ভোগ করে চলেছেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের সাড়ে আট বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এই সময়ে বাংলাদেশ উন্নয়নের মহাসাগরে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।’

বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রাতে তিনি শিকদারীর সালেহা-ইমারত কোল্ডস্টোরেজের সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ

বিএনপিকে ভোট দিয়ে মানুষ আর ভুল করবে না: নানক

আপডেট সময় ০৬:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭