ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

শরীয়তপুরে গণধর্ষণের অভিযোগে সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

শরীয়তপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে গণধর্ষণ করেছেন সাবেক স্বামী আকতারসহ আরো তিনজন। দুই মাস আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চর পাড়াদি গ্রামের মৃত হাচেন উদ্দীন মাদবরের মেয়ের মোবাইল ফোনে পরিচয় হয় শরীয়তপুরের জাজিরা থানার জয়নগর ইউনিয়নের জয়নগর বরদ্দার কান্দি গ্রামের অটোরিকশাচালক আকতারের সঙ্গে। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ে করেন আকতার।

ধর্ষিতা বলেন, বিয়ের পর থেকে শাশুড়ি ও ননদ আমাকে অসহনীয় নির্যাতন করতেন। তাদের নির্যাতন সইতে না পারায় আমি অন্য জেলার নারী হলেও সকলে দয়া করে আমাকে স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য লোকজনের সহায়তায় দেনমহর বাবদ ৭২ হাজার টাকা দিয়ে তালাক দিয়ে বিদায় করে দেন। পরে আমি ঢাকায় যাত্রাবাড়ি এলাকার কাজলা স্কুল গলিতে ভাড়া থাকি।

হঠাৎ একদিন সকালে মোবাইল ফোনে সাবেক স্বামী আকতার কল দেন। আমাকে আকতার বলেন- তোমাকে আমি বিয়ে করব কোন যন্ত্রণা দেব না। তুমি আমাদের বাড়ি এসে তোমার সোনার চেইনটি নিয়ে যাও। আমি সরল বিশ্বাসে বুধবার কাজির হাট পৌঁছালে আকতার আমার জন্য একটি মোটরসাইকেল পাঠায় আমাকে গংঙ্গানগর বাজারে নেয়।

গংঙ্গা নগর বাজার থেকে সন্ধ্যায় আকতারসহ আরো তিনজন আমাকে নিয়ে জয় নগর খানকান্দি গ্রামে নিয়ে আমাকে আকতারসহ জয়নগর মোল্লাকান্দি গ্রামের মালেক মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা, জয় নগর সরদার গ্রামের কালু মুন্সীর ছেলে জসিম মুন্সী, ফরিদপুর জেলার সদর থানার ঘোরাদা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে,সাখাওয়াত শেখ আমাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

আমার হাত-পা বেঁধে আমাকে খুন করার চেষ্টা করলে আমি চিৎকার করি। পরে আমাকে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় আমার কান্না শুনে আমার হাত পায়ের বাঁধ খুলে দিলে জয়নগর মোড়ে তোতা ফকিরের স্ত্রী সুফিয়া বেগমসহ কয়েকজনের সহায়তায় জাজিরা থানায় অভিযোগ করি।

জাজিরা থানার ওসি এনামুল হক জানান, ধর্ষিতা চারজনকে আসামি করে অভিযোগ পাওয়ার সাথে সাথেই ধর্ষিতার সাবেক স্বামী আকতারসহ আরো দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি। ধর্ষিতাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শরীয়তপুরে গণধর্ষণের অভিযোগে সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৮:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮