ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাফ থেকে ৫ বাংলাদেশিকে নিয়ে গেছে মিয়ানমার বিজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) সদস্যরা নাফ নদীতে বাংলাদেশি জেলেদের ওপর গুলিবর্ষণ করলে এক জেলে আহত হয়েছেন। আর ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বিজিপি। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া সংলগ্ন নাফ নদীর পয়েন্ট দিয়ে জলসীমা অতিক্রম করে একদল জেলে মাছ শিকার করছিলেন। এ সময় বিজিপির শীলখালী ঘাঁটির একটি টহল দল স্পিডবোটে এসে ওই জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাংলাদেশ সীমান্তে চরজালে মাছ ধরারত কাঞ্জরপাড়ার ফকির মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হন।

এরপর মিয়ানমার বিজিপির সদস্যরা স্থানীয় আব্দুল গফুরের ছেলে আজিজুল্লাহ, মৃত আব্দুল শুক্কুরের ছেলে ইয়ার মোহাম্মদ, মৃত নুরুল আলমের ছেলে শাহ আলম, আব্বাসের ছেলে মো. রফিক ও আব্দুল জলিলের ছেলে পেটান আলীকে নৌকা-জালসহ অপহরণ করে নিয়ে যায়।

গুলিবিদ্ধ জেলে নুরুলের অপর সঙ্গীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কাঞ্জরপাড়া বাজারে নিয়ে যান। তাকে কুতুপালং শরণার্থী ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা দৈনিক আকাশকে নিশ্চিত করেন স্থানীয় মেম্বার আব্দুল গাফ্ফার।

এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, নাফ নদীতে মাছ শিকার নিষিদ্ধ হলেও জেলেরা চুরি করে জলসীমা অতিক্রম করায় এই ঘটনার সূত্রপাত। তবে অপহৃত জেলেদের ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা চলছে। এদিকে অপহৃত পাঁচ জেলের পরিবারে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাফ থেকে ৫ বাংলাদেশিকে নিয়ে গেছে মিয়ানমার বিজিপি

আপডেট সময় ০৩:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮