ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে: পরিবেশ ও বনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমানে বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগের যে কোন সময়ের থেকে সুন্দরবনে বাঘ বেশি নিরাপদে রয়েছে। সুন্দরবনের বাঘকে নিরাপদ রাখতে সরকার জিরো টলারেন্স দেখাচ্ছে। শনিবার বাগেরহাটে বিশ্ববাঘ দিবসের জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ কথা বলেন। তিনি আরও বলেন, এখন আমরা সুন্দরবন রক্ষায় আর বিদেশের উপর নির্ভরশীল নই। সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং এখন বাংলাদেশের অর্থায়নেই হচ্ছে। সুন্দরবনের গাছপালা সুরক্ষিত আছে। উপকূলের বিভিন্ন স্থানে সুন্দরবনের আদলে ম্যানগ্রোভ বন গড়ে তোলা হচ্ছে।

শনিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববাঘ দিবসের জাতীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্লে হোসেন, বাগেরহাট -২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব ইশতিয়াক আহমদ, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. আমির হোসাইন চৌধুরী, বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বন সংরক্ষক (সিএফ) মো. জাহিদুল কবির, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমএ আজিজ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাগেরহাট মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।

বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সচিব ইসতিয়াক আহমদ বলেন , সুন্দরবনকে আরও সুরক্ষার জন্য ৭ শত কোটি টাকার সুন্দরবন সুরক্ষা প্রকল্প হাতে নেয়া হয়েছে। যা অর্থ মন্ত্রনালয়ের অনুমোদনের অপেক্ষার রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সুন্দবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। সুন্দরবন সুরক্ষা সহজতর হবে। বন সচিব আরও বলেন সুন্দরবন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঝুকি ভাতার বিষয়টি তার মন্ত্রনালয়ের বিবেচনায় রয়েছে। অচিরেই তা বাস্তবায়িত হবে।

এর আগে সকাল ১০ টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিশ্ববাঘ দিবস উপলক্ষ্যে জাতীয় অনুষ্ঠানের অংশ হিসেবে এক বনার্ঢ্য র‌্যালী বের হয়। সুন্দরবন সংলগ্ন এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছাড়াও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে জেলা পরিষদ চত্বরে জাতীয় অনুষ্ঠানের আলোচনা সভা স্থলে এসে শেষ হয়। বাগেরহাটের স্থানীয় দুই এমপি ,বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সচিবসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা র‌্যালীতে অংশ নেয়। আলোচনা সভা শেষে বন অধিদপ্তরের আয়োজনে সুন্দরবনের বাঘ নিয়ে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান পদর্শিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে: পরিবেশ ও বনমন্ত্রী

আপডেট সময় ০৬:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭