ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিক্ষকের সম্মানে লাল গালিচা ছেড়ে দিলেন শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

গুরুজনকে কীভাবে সম্মান করতে হয়, তার নতুন নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষক ও গবেষক অধ্যাপক আনিসুজ্জামানের প্রতি সম্মান দেখিয়ে বাংলা একাডেমির রাস্তায় রাখা লাল গালিচা ছেড়ে নিচ দিয়ে হাটলেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঘুরে ঘুরে স্টল দেখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান। এই বাংলা বিভাগেরই ছাত্রী, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। মেলার উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাঁটবেন, তাই রীতি অনুযায়ী লাল গালিচা বিছানো হয়েছিল মেলার নির্দিষ্ট রাস্তা জুড়ে। এই নির্দিষ্ট রাস্তা দিয়ে হেঁটে প্রধানমন্ত্রী প্রতিবছর বইমেলা ঘুরে দেখেন।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনা সরে দাঁড়ালেন তার জন্য বিছানো লাল গালিচা থেকে। নির্বিঘ্নে হাঁটতে দিলেন শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামানকে। লাল গালিচা ছেড়ে দিয়ে পাশে সাধারণ রাস্তায় নেমে গেলেন শেখ হাসিনা।

ছবিতে দেখা গেছে, দেশবরেণ্য ব্যক্তিত্ব অধ্যাপক আনিসুজ্জামান প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত লাল গালিচায় সাদা পায়জামা আর পাঞ্জাবি পরে হাঁটছেন। আর গালিচার বাইরে পাকা রাস্তায় হাঁটছেন শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষকের সম্মানে লাল গালিচা ছেড়ে দিলেন শেখ হাসিনা

আপডেট সময় ০৪:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮