ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসির সংলাপে আমন্ত্রিতদের জন্য গড়ে ২ মিনিট

আকাশ জাতীয় ডেস্ক:

নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ৩১ জুলাই থেকে শুরুর পর অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দল, নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি, পর্যবেক্ষক ও নারী সংগঠনের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

ইসি জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, প্রথম দিনে কমিশনের সংলাপে অংশ নিতে ৫৯ জন নাগরিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।নাগরিক সমাজের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার যে কার্যপত্র ইসি সচিবালয় চূড়ান্ত করেছে তাতে দেখা যায়, আমন্ত্রিত ৫৯ প্রতিনিধির জন্যে ২ ঘণ্টা সময় রাখা হয়েছে।সেই হিসেবে ইসির আলোচ্যসূচির ৭টি বিষয়ে আমন্ত্রিতদের প্রত্যেকে ২ মিনিটের মতো সময় পাবেন।

নাগরিক (সুশীল) সমাজের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে ইসির বলেছিল, এই সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, আইনজীবীসহ যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।এই সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার স্বাগত ভাষণের জন্য সময় রাখা হয়েছে ১৫ মিনিট; সভা শেষে ধন্যবাদ জ্ঞাপনের জন্যও তিনি নেবেন ৫ মিনিট সময়।ইসির নতুন সচিব হেলালুদ্দীন আহমদ রোববার যোগ দিয়েই সংলাপগুলো সঞ্চালনা করবেন।

বৈঠকের কার্যপত্রে দেখা যায়, কর্মপরিকল্পনার সাতটি বিষয় বিষয় ছাড়াও প্রাসঙ্গিক অন্য বিষয়েও মতামত শুনতে চায় ইসি।

আলোচ্য বিষয়

>> বিদ্যমান ইংরেজি আইন কাঠামো বিশেষ করে ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এবং দ্য ডিলিমিটেশন অব কনস্টিটিউয়েন্সিস অর্ডিন্যান্স, ১৯৭৬’ যুগোপযোগী করে বাংলা ভাষায় প্রণয়ন

>> বিগত নির্বাচনসমূহের অভিজ্ঞতার ভিত্তিতে অবৈধ অর্থ এবং পেশী শক্তির ব্যবহার রোধ কল্পে আইনি কাঠামো সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা

>> সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ কল্পে জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, সংসদীয় এলাকার আয়তন, প্রশাসনিক অখণ্ডতা এবং যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ডিজিটাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সীমানা নির্ধারণ

>> নির্বাচন প্রক্রিয়া যুগোপযোগী ও সহজীকরণের বিষয়ে আইনি কাঠামো ও প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার সাধন। প্রবাসী ভোটারদের ভোট দান নিশ্চিত করার বিষয়ে একটি আইন কাঠামোসহ প্রক্রিয়া প্রণয়নের জন্য প্রস্তাবনা

>> কর্ম পরিকল্পনায় বর্ণিত অন্যান্য কাঠামোকে যুগোপযোগী করার প্রস্তাবনা

>> নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও বিতরণ নিশ্চিত করার জন্য পরামর্শ

>> ভোট কেন্দ্র স্থাপন সংক্রান্ত কার্যক্রম যুগোপযোগী করার জন্য পরামর্শ

>> নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধত রাজনৈতিক দল নিরীক্ষা সংক্রান্ত প্রস্তাবনা

>> সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনার অতিরিক্ত কোনো প্রস্তাবনা

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসির সংলাপে আমন্ত্রিতদের জন্য গড়ে ২ মিনিট

আপডেট সময় ০৩:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭