ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুই ট্রেনের সংঘর্ষ, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ রেল দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেনের চালক আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে কর্মকর্তা অসীম কুমার তালুকদার জানান, সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনে দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ট্রেনের চালকও। দুর্ঘটনার পর পরই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্ঘটনাস্থল থেকে মালবাহী ট্রেন দুটি সরিয়ে নেয়া সম্ভব হয়নি। উদ্ধারকারী দলকে খবর দেয়া হয়েছে। কতক্ষণে তারা এসে উদ্ধারকাজ শেষ করবে তা বলা যাচ্ছে না। শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই ট্রেনের সংঘর্ষ, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৮:৪৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮