ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়া পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছে। নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, একটি বন্দুক, একটি গাছকাটা করাত ও মোটা দড়ি।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মো. রতন শেখ জানান, মহিষাডাঙ্গায় মহাসড়কে গাছের সঙ্গে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে এমন গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধের পর ডাকাত দল পিছু হটে।

পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসির দাবি, এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই মো. রাশেদুল ইসলাম ও কনস্টেবল মো. আহাদুল ইসলাম আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

আপডেট সময় ০১:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮