ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর লটারিতে নয়, মেধার ভিত্তিতেই মার্কিন ভিসা দেয়া হবে: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী কার্যক্রমের পেছনে পুরাতন অভিবাসন নীতিকে দায়ী করে তা সংস্কারে নতুন আইনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে অভিবাসন নীতির সংস্কারের উপরেই জোর দিলেন তিনি।

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি প্রস্তাব করেন, ‘লটারির মাধ্যমে নয়, মেধার ভিত্তিতেই অভিবাসীদের ভিসা দেয়া হোক।’ মার্কিন কংগ্রেসে এই মর্মে আইন তৈরির আর্জিও জানালেন। ট্রাম্পের মতে, সাম্প্রতিককালে নিউ ইয়র্কে দু’টি জঙ্গি হামলার পিছনে রয়েছে অভিবাসন নীতির শিথিলতা। লটারির মাধ্যমে গ্রিন কার্ড বিলি করার মতো নিয়ম রদ করার উপর জোর দিয়েছেন তিনি। পরিবর্তে ভিসা পেতে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতাকেই মূল মানদণ্ড হিসেবে গণ্য করার প্রস্তাব করেছেন। ট্রাম্প বলেন, ‘মেধানির্ভর অভিবাসন নীতির পথে এগোনোর সময় এসেছে। যারা দক্ষ, কাজ করতে চান, সমাজের উন্নতিতে অবদান রাখতে চান বা আমাদের দেশের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা রয়েছে, তাদেরই স্বীকৃতি মিলবে।’

অভিবাসন নীতির সংস্কারে নিজের প্রস্তাবে মূলত চারটি দিকের কথা উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘প্রথমত ১৮ লক্ষ বেআইনি অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার রাস্তা সহজ করা হবে। যারা কম বয়সে মা-বাবা বা কোনো আত্মীয়ের সঙ্গে বেআইনিভাবে এদেশে ঢুকেছেন, তারা যদি শিক্ষা এব‌ং কাজের জন্য প্রয়োজনীয় শর্তপূরণ করতে পারেন, নৈতিক চরিত্র ভালো হলে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবেন।

দ্বিতীয়ত, বেআইনি অভিবাসীদের মুখের উপর আমেরিকার দরজা বন্ধ করতে দেশের দক্ষিণ সীমান্ত বরাবর দেয়াল তোলার কথাও এদিন উল্লেখ করেছেন ট্রাম্প। অভিবাসন আইনের ফাঁকফোকর গলে দেশে যাতে অপরাধী ও সন্ত্রাসবাদীরা না ঢুকতে পারে, সেদিকে নজর দেওয়াই এই প্রস্তাবের লক্ষ্য বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তৃতীয়ত, লটারির মাধ্যমে ভিসা দেয়ার নীতি থেকেও সরতে চাইছে ট্রাম্প প্রশাসন। ফলে গ্রিন কার্ড আবেদনকারীর শিক্ষাগত বা পেশাগত দক্ষতার পাশাপাশি মার্কিন নাগরিকদের সুরক্ষার দিকটিও নিশ্চিত করা যাবে বলে মনে করে সরকার। চতুর্থত, বর্তমান আইন অনুযায়ী, একজন অভিবাসী পরিবারের একাধিক সদস্য এমনকি দূরসম্পর্কের আত্মীয়দের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখতে পারেন। নতুন প্রস্তাবে সেই প্রথা বন্ধ হবে। ট্রাম্পের প্রস্তাব, অভিবাসীরা পরিবারের কতজন সদস্য বা শিশুদের সঙ্গে নিয়ে আমেরিকায় আসতে পারবেন, সেই সংখ্যাতে রাশ টানা হবে। বিবিসি ও সিএনএন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আর লটারিতে নয়, মেধার ভিত্তিতেই মার্কিন ভিসা দেয়া হবে: ট্রাম্প

আপডেট সময় ১০:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮