ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে আজই মাদক বিরোধী অভিযান চালানো হবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে ভবঘুরে শিশু-কিশোরসহ মাদক ব্যবহারকারীদের বিরুদ্ধে আজই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সংসদে জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদের পয়েন্ট অব অর্ডারে রাজধানীর অভিজাত এলাকা থেকে ফুটপাতে মাদকের অবাধ ব্যবহার প্রসঙ্গে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে সংসদ নেতা মাদক বিরোধী এই অভিযানের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আজই রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালানোর নির্দেশ দেব। ভবঘুরে শিশুদের মধ্যে যারা মাদকে আসক্ত হয়ে পড়েছে, তাদের ধরে সংশোধনাগারে পাঠানো হবে। আমরা আমাদের শিশুদের এভাবে ধ্বংস হয়ে যেতে দিতে পারি না।’

তিনি গুলশান-বনানীসহ রাজধানীর অভিজাত এলাকায় যেসব উচ্চবিত্তের সন্তানরা মাদকাসক্ত হয়ে পড়েছে তাদের ব্যাপারে সংশ্লিষ্ট পরিবারকে সচেতন হওয়ার আহবান জানান। এছাড়া তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় মাদকের ব্যাপারে সচেতন থাকার নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, কোন যুবক বা শিশু-কিশোর যাতে মাদকের ভয়াবহ ছোবলের শিকার না হন, এজন্য প্রতিটি পরিবারের উচিত তাদের সন্তানদের ব্যাপারে খোঁজ-খবর রাখা।

সংসদে কাজী ফিরোজ রশীদ তার বক্তব্যে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানীতে উচ্চ বিত্তের সন্তানদের অবাধে মাদক ব্যবহার এবং গুলিস্তান, হাইকোর্ট মাজারসহ সারা ঢাকা শহরে রাস্তায় মাদক ব্যবহারের ভয়াবহতার বিষয়টি তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে আজই মাদক বিরোধী অভিযান চালানো হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮