ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুক বন্ধে অবস্থা বুঝে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রশ্নফাঁস ঠেকাতে আসন্ন এসএসসি পরীক্ষার দিনগুলোতে ফেসবুক বন্ধে ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় সীমিত সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখা যায় কি না, সে বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অবস্থা বুঝে ব্যবস্থা নেবে।

নাহিদ বলেন, বিটিআরসির চেয়ারম্যানসহ অন্য যারা আছেন, তাদের সঙ্গেও কথা বলা হয়েছে। তাদের সমস্যাটি বলা হয়েছে। এ বিষয়ে তারা বলেছেন, এটা প্রতিহত (ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ছড়ানো) করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে। সীমিত সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখবেন কি না, সেটাও তারা অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। তারা সাহায্য করার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তারা তাদের মতো করে ব্যবস্থা নেবেন।

পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ীভাবে কোচিং সেন্টার বন্ধের জন্যও আইন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১০ বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে শুধু আট বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন। সারা দেশে মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেসবুক বন্ধে অবস্থা বুঝে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮