ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

দেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে দেশে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বুধবার দুপুরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন অাহমদ।

তিনি বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ৫ কোটি ২৫ লাখ ১৩ হাজার ১০৫ জন এবং মহিলা ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন।

তিনি অারও বলেন, এর অাগে ২ জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। খসড়া তালিকা প্রকাশ করার পর ভোটার বেড়েছে ৯০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৪০ জন এবং মহিলা ৪১ হাজার ২৫৮ জন। এবার মোট ভোটার বেড়েছে ২৭ লাখ ১ হাজার ৭৮০ জন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বছরই ভোটার হওয়া যায়। অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার অাগ পর্যন্ত যারা ভোটার হবেন, তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বা নির্বাচনেও অংশ নিতে পারবেন। প্রবাসী বা অসুস্থতার জন্য কেউ ভোটার হতে না পারলে তাদেরকে অামরা ভোটার হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকি। অামরা চাই না কেউ ভোটার হওয়া থেকে বঞ্চিত থাকুক। তফসিল ঘোষণার পরও নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

দেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১

আপডেট সময় ০২:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮