ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়ার নাম মানচিত্র থেকে মুছে যাবে: দ. কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে দেশটির নাম বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং মু।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্তর কোরিয়া নিজের পরমাণু সক্ষমতাকে শক্তিশালী করার প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ কোরিয়া যার বিরুদ্ধেই পিয়ংইয়ং পরমাণু অস্ত্র ব্যবহার করুক না কেন, তা হবে দেশটির জন্য আত্মহত্যার শামিল।

সং ইয়ং মু যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ হুশিয়ারি উচ্চারণ করলেন।

প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইউনহ্যাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী এর আগে উত্তর কোরিয়ার পক্ষ থেকে পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন।

সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির হাওয়াই অঙ্গরাজ্যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই প্রতিরক্ষমন্ত্রী কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার ব্যাপারে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে অঙ্গীকারবদ্ধ হন।

সম্প্রতি উত্তর কোরিয়া নিজের পরমাণু সক্ষমতা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাত্রা শক্তিশালী করেছে। দেশটি সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে যতদিন হুমকি বজায় থাকবে ততদিন নিজের সামরিক সক্ষমতা জোরদার করে যাবে পিয়ংইয়ং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উত্তর কোরিয়ার নাম মানচিত্র থেকে মুছে যাবে: দ. কোরিয়া

আপডেট সময় ০১:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮