ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় বন্দুকযুদ্ধে জুলহাস বাহিনীর প্রধান নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা জুলহাস বাহিনীর প্রধান জুলহাস মণ্ডল নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমিনপুরের ঢালারচরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত জুলহাস মণ্ডল উপজেলার সাংদড়িরচর মণ্ডলপাড়া এলাকার মো. জসিম মণ্ডলের ছেলে।

ঘটনাস্থল থেকে দুটি দেশি পাইপগান, একটি দেশি পিস্তল, দুটি রাম দাসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার রাতে বেশ কয়েকটি মামলার পলাতক আসামি ও চরমপন্থী নেতা জুলহাস মণ্ডলকে গ্রেফতার করা হয়। এর পর গভীর রাতে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে জুলহাসের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় জুলহাস গুলিবিদ্ধ হন। জুলহাসকে উদ্ধার করে বেড়া হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত জুলহাস মণ্ডল চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ও জুলহাস বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে আমিনপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া থানায় হত্যাসহ ৯টি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় বন্দুকযুদ্ধে জুলহাস বাহিনীর প্রধান নিহত

আপডেট সময় ০১:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮