ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুল হামিদ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর বারুইপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতার হামিদ ওই এলাকার নওজেস আলীর ছেলে।

শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে আবদুল হামিদের বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগে তিনি প্রতিবেশী ওই শিশুকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে হামিদকে আটক করে এবং শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

আপডেট সময় ১১:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮