ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালাক দেয়ায় গৃহবধূর বিষপান

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন সাথী বেগম (২০) নামে এক গৃহবধূ। মঙ্গলবার সকালে তাকে সংকটাপন্ন অবস্থায় চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সাথী উপজেলার পশ্চিম ঝিকরার আবুল কামালের মেয়ে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান সাথীর পরিবারের সদস্যরা।

সাথীর মা আফরোজা জানান, সাথীর সঙ্গে দুই বছর আগে সরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম ইউসা ভোলার ছোট ছেলে রাকিব হোসেন ওরফে রোকনের বিয়ে হয়। স্বামী রোকন সংসার চলাকালীন সময়ে সাথীর দুবার গর্ভপাত ঘটান। বিষয়টি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল।

গত ১০ দিন আগে সাথী বাবার বাড়ি গেলে রোকন তাকে তালাক দেন। এরপর সাথী শ্বশুরবাড়ি এসে রোকনের কাছে স্ত্রীর মর্যাদা দাবি করেন। এ সময় তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। এরপর থেকেই সাথীর মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে থাকে।

তবে তালাক দেয়ার বিষয়টি স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন রোকনের বাবা এসএম ইউসা ভোলা। তিনি বলেন, আমার পরিবারের সদস্য এবং ছেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক না।

এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, গৃহবধূ সাথীর পরিবার কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তালাক দেয়ায় গৃহবধূর বিষপান

আপডেট সময় ১১:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮