ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলে পাওনা টাকা চাওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আবুল হোসেন (৭০)। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন সখীপুর পৌরসভার ময়থাচালা গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে গড়গোবিন্দপুর গ্রামের শেখ জাহাঙ্গীর আলমের কাছে দীর্ঘদিনের পাওনা টাকা চাইতে যান আবুল হোসেন। এসময় দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে আবুল হোসেনকে পিটুনি দিয়ে পালিয়ে যান জাহাঙ্গীর।

স্থানীয়রা আবুল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই পৌরসভার সাবেক কাউন্সিলর বাদল হোসেন বাদু বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ছেলে সামছুল আলম বলেন, পাওনা টাকা চাইতে গিয়ে আমার বাবা জীবন দিলো। আমি এ হতাকাণ্ডের বিচার চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৯:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮