ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উল্টোপথের পিকআপ চাপায় ব্যবসায়ীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টোপথে চলা একটি পিকআপের চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মোস্তফা কামাল।

মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফা কামাল উপজেলার বেলদিয়া গ্রামের শামসুল হকের ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন দৈনিক আকাশকে বলেন, নিহত মোস্তফা ভাঙ্গারী ব্যবসায়ী। তিনি সকালে ভাঙ্গারী মালামাল বিক্রি করতে ঢাকা যান। সেখান থেকে ফিরে একটি অটোরিকশাযোগে গড়গড়িয়া মাস্টারবাড়ী নতুন বাজার এলাকা থেকে মাওনা চৌরাস্তা যাচ্ছিলেন। এসময় উল্টোপথে এসে একটি পিকআপ অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উল্টোপথের পিকআপ চাপায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৯:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮