ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত

মোবাইলে প্রেম, প্রেমিককে গাছে বেঁধে নির্যাতন

অাকাশ জাতীয় ডেস্ক:

মোবাইলের সূত্র ধরে পাবনার চাটমোহর উপজেলার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের আটঘড়িয়া উপজেলার রাশেদুল ইসলামের (২২)। রোববার দেখা করার জন্য প্রেমিককে ডেকে পাঠায় প্রেমিকা। এটাই কাল হলো রাশেদুলের।

রোববার সন্ধ্যায় প্রেমিকার দেখা করতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে যান রাশেদুল। তিনি পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার দূর্গাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

ওই দিন সন্ধ্যায় তারা দুইজন ঘরে বসে গল্প করার সময় প্রেমিকার বাবা ও অন্যান্য স্বজনরা রাশেদুলকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাশেদুলকে কাঠের বাটাম, হাতুরি দিয়ে বেধড়ক মারধর করে। পরে দা দিয়ে মাথায় কোপ দিলে রক্তাক্ত জখম হয়ে অচেতন হয়ে পড়ে রাশেদুল।

খবর পেয়ে থানা পুলিশ অচেতন অবস্থায় সোমবার ভোরে রাশেদুলকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ বা মামলা করেনি।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম দৈনিক আকাশকে জানান, খবর পেয়ে রাশেদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা

মোবাইলে প্রেম, প্রেমিককে গাছে বেঁধে নির্যাতন

আপডেট সময় ১২:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮