ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির ‘শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে ইরান-যুক্তরাষ্ট্র’ কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় সেই মহিষের পাশে দেখতে চান হানজালা এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

সৌদি অবরোধ উপেক্ষা করে কাতার-ওমানের সমঝোতা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি নেতৃত্বাধীন চারটি আরব দেশের অবরোধ উপেক্ষা করে কাতারের সঙ্গে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেছে প্রতিবেশী ওমান। সমঝোতার আওতায় দেশটি কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে। খবর ওমানের বার্তা সংস্থা ওএনএ’র।

রোববার ওএনএর খবরে বলা হয়েছ, রাজধানী মাস্কাটে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এমওইউ সইয়ের ফলে দু’ দেশের মধ্যে খাদ্য উৎপাদনসহ বেশকিছু খাতে ব্যাপকভিত্তিক সহযোগিতা প্রতিষ্ঠিত হবে এবং ওমানে উৎপাদিত খাদ্য কাতারে রফতানি করা হবে।

এমওইউ স্বাক্ষর করার পর ওমানের কৃষিমন্ত্রী ফুয়াদ আস-সাজওয়ানি বলেন, এ সমঝোতা স্মারক এ বার্তা দিচ্ছে যে, কাতার এবং ওমানের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। কাতারি প্রতিনিধিদলের প্রধান পৌর ও পরিবেশবিষয়কমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আর-রুমাইহি দুই দেশের কৌশলগত সম্পর্কের প্রশংসা করেন।

ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং ইরানের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে গত ৫ জুন সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। এ দেশগুলো কাতারকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয়ার জন্য অভিযোগ করছে। তবে কাতার সে অভিযোগ নাকচ করেছে এবং সৌদি চাপের কাছে নতিস্বীকার করবে না বলেও জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন

সৌদি অবরোধ উপেক্ষা করে কাতার-ওমানের সমঝোতা

আপডেট সময় ১১:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮