ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির ‘শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে ইরান-যুক্তরাষ্ট্র’ কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় সেই মহিষের পাশে দেখতে চান হানজালা এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

বাংলাদেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন নেবে জাপান

অাকাশ জাতীয় ডেস্ক:

টেকনিক্যাল ইন্টার্ন (Memorandum of Cooperation) নিয়োগে সপ্তম দেশ হিসেবে জাপানের সঙ্গে বাংলাদেশ একটি চুক্তি স্মারক সই করেছে। সোমবার জাপানের টোকিওতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার বাংলাদেশের পক্ষে এবং জাপানের পক্ষে হেলথ, লেবার ও ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের পলিসি-সমন্বয় বিষয়ক ভাইস মিনিস্টার জিনিচি মিয়ানোর মধ্যে এই চুক্তি সই হয়।

ড. নমিতা হালদার এনডিসি বলেন, ‘এই স্মারক জাপানের ৭৭টি পেশার ১৩৭টি কাজের জন্য বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ টেকনিক্যাল ইন্টার্নদের জাপানি কাজে প্রশিক্ষণ ও জ্ঞানার্জন করতে পারবে। তারা জাপানে তিন থেকে পাঁচ বছর কাজ করার সুযোগ পাবে। তাছাড়া কাজ শেষে তারা যদি দেশে ফিরেও আসে, তারা জাপানি প্রযুক্তি ও জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবে।’

নমিতা বলেন, ‘বাংলাদেশ সরকার যথাযথ গুরুত্ব দিয়ে বিষয়গুলো নিয়ে কাজ করছে। কন্সট্রাকশন, মেনুফ্যাকচারিং, গার্মেন্টস, কৃষি, ফুড প্রসেসিং এবং কেয়ার গিভিং খাতে জাপানের জনবলের অভাব রয়েছে। যেহেতু বাংলাদেশে দক্ষ ও আধা-দক্ষ কর্মীর প্রাচুর্যতা রয়েছে তাই এই সুযোগকে আমরা গ্রহণ করে কাজে লাগাতে পারি।’

এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও জাপান সরকারের উচ্চ-পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার ২৮ জানুয়ারি জাপানের উদ্দেশ্যে রওনা হন। ৩১ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন

বাংলাদেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন নেবে জাপান

আপডেট সময় ১১:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮