ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডিএনসিসির ভোটে স্থগিতাদেশে আপিলে ইসির আইনজীবী নিয়োগ

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া কাউন্সিলর পদে সাধারণ নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)। আর এজন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন হাইকোর্ট আবেদনের পরিপ্রেক্ষিতে স্ট্রে করে দিয়েছিল। স্ট্রে বা আদেশনামার কপি আমরা হাতে পেয়েছি এবং আমরা নকল কপিও সংগ্রহ করেছি। এর পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করলে নির্বাচন কমিশন এই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এবং দুইজন বিজ্ঞ আইনজীবীকে নিয়োগ করা হয়েছে। একজন আইনজীবী যিনি আমাদের নির্বাচন কমিশনের প্যানেল আইনজীবী মো. তৌহিদুল ইসলাম, তাকে সাহায্য করার জন্য আরেকজন আইনজীবী আমরা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি হলেন অ্যাডভোকেট ফিদা কামাল, তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল। তাকে আমরা নির্বাচন কমিশন থেকে এই আপিল দায়েরের জন্য এবং আইনি মোকাবেলার জন্য সিদ্ধান্ত গ্রহণ নেয়া হয়েছে।’

সচিবা জানান, ইতিমধ্যে সব কাগজপত্র সংগ্রহ করা হয়েছে এবং তাদেরকে আমরা ওকালতনামাও দিয়েছি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন,যাবতীয় তথ্য এবং হলফনামা আমরা তাদের কাছে দিয়েছি। এখন তাদের সময় সুযোগ মতো চেম্বার জজের কাছে লিভ টু আপিল করবেন। আদালতে আইনি মোকাবেলার জন্য কমিশন তাদেরকে ব্রিফ করে দিয়েছে।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকান বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের কাছে দেখা করেছে এবং তাদের গঠনতন্ত্রের একটি কপি কমিশনের কাছে দিয়ে গেছে। এগুলো এখনো পর্যালোচনা করা হয়নি। পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো সেটার কোনো পরিবর্তন আসছে কি না।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও এ সিটিতে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। আলাদা দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে গত ১৭ জানুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচন চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসির ভোটে স্থগিতাদেশে আপিলে ইসির আইনজীবী নিয়োগ

আপডেট সময় ১০:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮