ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপদে পড়ার মেসেজ পাঠিয়ে ছাত্রলীগ নেতা নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে এক ছাত্রলীগ নেতা ‘নিখোঁজ’ রয়েছেন। তাকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। রবিবার রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রলীগ নেতার ছোট বোন।

নিখোঁজ ওই ছাত্রলীগ নেতার নাম মহসিন সর্দার ওরফে রনি (২৭)। তিনি নগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। বোয়ালিয়াপাড়া মহল্লায় রনির বাড়ি। তার বাবার নাম মজিবর সর্দার।

রনির ছোট বোন মুন্নি খাতুন দৈনিক আকাশকে বলেন, ‘সকাল ৯টার দিকে তার ভাই বাসা থেকে বের হন। যাওয়ার সময় বলে যান- এক ব্যক্তির কাছে সে প্রায় এক লাখ টাকা পাবেন, সেটি আনতে যাচ্ছেন। এরপর রনি আর বাড়ি ফেরেননি।

পরে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে রনি জানিয়েছেন তিনি বিপদে আছেন। বেলা ১১টার সময় প্রথমে বন্ধু জুয়েল রানা এর কয়েক মিনিট পর ছোট বোন মুন্নি খাতুনকে এই ক্ষুদেবার্তা পাঠানো হয়।

জুয়েলের কাছে পাঠানো ক্ষুদেবার্তায় লেখা হয়, ‘আমি বুঝতে পারছি না আমার কি হতে যাচ্ছে। তবে মনে হচ্ছে, খুব বড় বিপদে পড়তে যাচ্ছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোর কাছে আমার অনুরোধ- অটোর টাকা দিয়ে কিস্তি দুটো চালাস। আমার মাকে কিস্তির চাপটা দিস না ভাই।’

জুয়েল জানান, তিনি এবং তার বন্ধু রনি ঋণ নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কিনেছেন। ক্ষুদেবার্তায় রনি ওই ঋণের টাকা পরিশোধের ব্যাপারেই লিখেছেন।

এদিকে বোন মুন্নি খাতুনের মুঠোফোনে পাঠানো ক্ষুদেবার্তায় লেখা হয়- ‘বোনরে পারলে আমাকে ক্ষমা করে দিস। কিস্তিটা আমার অটোর টাকা থেকে জুয়েলকে চালাতে বলেছি। আমি বড় বিপদে আছিরে বোন। জানি না আমার কি হবে! সবাইকে দেখে রাখিস। বড় একটা বিপদে পড়েছি আমি’।
মুন্নি খাতুন বলেন, ‘রনি যে ব্যক্তির কাছে পাওনা টাকা আনতে গিয়েছিলেন সেখানেই কোনো বিপদ হয়েছে বলে তিনি মনে করছেন। রাজনৈতিক কারণে তার ভাইকে অপহরণের মতো এটি কোনো ঘটনা নয় বলেও তিনি মনে করেন। রনিকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান তিনি।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ দৈনিক আকাশকে বলেন, ‘ক্ষুদেবার্তা পাঠানোর পর থেকে নিখোঁজ ছাত্রলীগ নেতার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপদে পড়ার মেসেজ পাঠিয়ে ছাত্রলীগ নেতা নিখোঁজ

আপডেট সময় ০১:৩৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮