ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাকে সুস্থ করতে মেয়েকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

প্রতীকী ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর মহাদেবপুরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন (৬৫) উপজেলার সারতা গ্রামের মৃত আব্দুল মণ্ডলের ছেলে।

রোববার পুলিশ ওই কবিরাজকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। এর আগে শনিবার রাতে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে মামলা করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্কুলছাত্রীর মা শারীরিক প্রতিবন্ধী এবং দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থ মাকে সুস্থ করার কথা বলে ১৫ দিন থেকে ওই ছাত্রীর প্রতিবেশী কবিরাজ তার নিজ বাড়ি এবং মাদ্রাসার পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন।

ধর্ষণের ঘটনাটি পরিবারকে জানালে তার মা সুস্থ হবে না এবং তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসছিলেন। ওই কবিরাজের অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় ধর্ষণের ঘটনাটি স্কুলছাত্রী তার সৎমাকে জানিয়ে দেয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে শনিবার মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মামলার পর ভণ্ড কবিরাজ ইসমাইল হোসেনকে রাতেই তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। ধষর্ণের আলামত পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভিকটিমকে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

মাকে সুস্থ করতে মেয়েকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

আপডেট সময় ০১:২৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮