ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংসদে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল পাস

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা ও গবেষণা আরও সম্প্রসারণে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮ সংশোধিত আকারে পাস করা হয়েছে। রোববার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলের বিধান অনুযায়ী নেত্রকোনা জেলায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে জাতি, বর্ণ, লিঙ্গ, গোত্র ও শ্রেণির জন্য শিক্ষা উন্মুক্ত রাখার বিধান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সমন্বয়ে এ বিশ্ববিদ্যালয় একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠার বিধান করা হয়।

বিলে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, শিক্ষাদান, মঞ্জুরী কমিশনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার নিয়োগ, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, পাঠ্যক্রম কমিটি, অর্থ কমিটি, পরিকল্পনা উন্নয়ন কমিটি, সিলেকশন কমিটি এবং সংবিধিবদ্ধ অন্যান্য কমিটি গঠনের বিধান করা হয়।

বিলে ভাইস-চ্যন্সেলরসহ অন্যান্য কর্মকর্তা এবং কমিটির দায়িত্ব, ক্ষমতা ও কার্যক্রম, ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের তহবিল, পরীক্ষা পদ্ধতি, সংবিধি প্রণয়ন, বিধি-প্রবিধি প্রণয়নসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

জাতীয় পার্টির বেগম রওশন আরা মান্নান, ফখরুল ইমাম ও নূরুল ইসলাম মিলন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তিনটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংসদে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল পাস

আপডেট সময় ১১:৫৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮