ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সামর্থ্য কম হলেও পুলিশের সফলতা অনেক: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা অনেক। আগামী তিন বছরের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে আরও শক্তিশালী ও দক্ষতা বৃদ্ধি পাবে পুলিশ বাহিনীর। এজন্য গৃহীত ‘স্ট্র্যাটেজিক প্ল্যান ২০১৮-২০ অব বাংলাদেশ পুলিশ’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ আয়োজিত ‘কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ২০১৮-২০’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩ বছরমেয়াদি এ নতুন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আইনের প্রয়োগ, সামাজিক শৃংখলা, জননিরাপত্তা বৃদ্ধিসহ পুলিশ বাহিনীকে আধুনিক সেবাধর্মী হিসেবে গড়ে তুলবে।

তিনি আরও বলেন, আমাদের পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা অনেক। এই স্বল্প সামর্থ্য নিয়ে সাধারণ মাষুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে দেশের আইন-শৃংখলা বাহিনী।

নতুন পরিকল্পনাকে রোডম্যাপ ও মিশন আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অতীতে পুলিশ সক্ষমতার পরিচয় দিয়েছে। আশা করছি ঐকান্তিক চেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছতে পারব।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পুলিশের অনেক ইউনিট বৃদ্ধি করা হয়েছে। জনবল ও ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। গৃহীত তিন বছরের জন্য নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সব ক্ষেত্রে পুলিশের সক্ষমতা অর্জিত হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) মোখলেছুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ড ডিজি, বিজিবি ডিজিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সামর্থ্য কম হলেও পুলিশের সফলতা অনেক: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮