ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সন্তানকে বাঁচাতে অগ্নিদগ্ধ মায়ের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

তিন মাসের শিশুসন্তানকে আগুন থেকে রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ মায়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সালমা খাতুন (২০) নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি সকালে ৩ মাসের শিশুসন্তানকে কোলে নিয়ে শীত নিবারণের জন্য আগুন পোহাতে থাকেন গৃহবধূ সালমা। একপর্যায়ে শিশু আগুনে পড়তে গেলে সন্তানকে বাঁচাতে গিয়ে গৃহবধূ নিজেই অগ্নিদগ্ধ হন। সালমাকে গুরুতর আহতাবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে সালমার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

সন্তানকে বাঁচাতে অগ্নিদগ্ধ মায়ের মৃত্যু

আপডেট সময় ১১:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮