ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানুষকে ছাগল বানিয়ে দেয়ায় গণধোলাই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাদু করে মানুষকে ছাগল বানিয়ে ফেলার অভিযোগে গ্রামের সবাই মিলে গণধোলাই দিলো এক ব্যক্তিকে। পুলিশের উপস্থিতিতে কোন রকমে প্রাণে বেঁচে যান কথিত ওই জাদুকর। এ ঘটনা ঘটেছে দক্ষিণ নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরে।

স্থানীয় সংবাদমাধ্যেম দি পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ৩৬ বছরের একজন লোকের পিছনে পিছনে একটি ছাগল অনুসরণ করছিলো। কোনোভাবেই ছাগলটিকে নিজের পিছন থেকে সরাতে পারছিলেন না ওই লোক। তখন এলাকার লোকজন সন্দেহ করলো, এটা ছাগল হতে পারে না! নিশ্চয়ই কোনো মানুষকে জাদু করে ছাগল বানিয়ে ফেলেছে লোকটি। না হলে তার পেছন ছাড়বে না কেন?

এরপর এলাকাবাসী জড়ো হয়ে শুরু করে গণধোলাই। জ্ঞান হারানোর আগ পর্যন্ত চলতে থাকে। শেষ পর্যন্ত পুলিশ এসে উদ্ধার করলে প্রাণে বেঁচে যান ‘ছাগল বশে আনার অপরাধ করা’ ব্যক্তিটি!

পুলিশের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী বলেন, আমি পায়চারি করছিলাম। হঠাৎ দেখি ছাগলটি আমার পেছন পেছন অনুসরণ করছে। তখন কিছু বিস্কুট কিনে তাকে দেই। এরপরও পিছু ছাড়ছিলো না। মানুষ মনে করেছে আমি মানুষকে ছাগল বানিয়ে পেছন পেছন ঘুরাচ্ছি। আশ্চর্য, এটা কিভাবে সম্ভব!

এ ঘটনায় ছাগল, ভুক্তভোগী ব্যক্তি ও বিক্ষুব্ধ দুইজনকে আটক করেছে দেশটির পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানুষকে ছাগল বানিয়ে দেয়ায় গণধোলাই

আপডেট সময় ১১:৪৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮