ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

রোহিঙ্গা সংকটের দ্রুত শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন: ইন্দোনেশিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে সৃষ্ট সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন বলে মনে করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের এই সফর কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘নিঃসন্দেহে এটি মিয়ানমারের ওপর একটি চাপ। আমি মনে করি, বাংলাদেশে আশিয়ান সদস্যভুক্ত কোনো সরকারপ্রধানের সফর ও রোহিঙ্গাদের দূরাবস্থা সরেজমিনে দেখা একটি বড় ধরনের ইস্যু।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের কাছ থেকে কূটনৈতিক সমর্থন চাইছে। জাকার্তা এরইমধ্যে জাতিসংঘ ও জাতিসংঘ মানবাধিকার পরিষদে রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছে।’

বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দেয়া ও তাদের থাকা-খাওয়ার সবধরনের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, রোহিঙ্গাদের জন্য তার দেশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রোহিঙ্গাদের জন্য তার সরকারের উদ্যোগে গৃহীত নানা সাহায্য সহযোগিতার কথা তুলে ধরে অতি দ্রুত এ ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

জোকো উইদোদো বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য তিনি বাংলাদেশের ভূয়শী প্রশংসা করেন।

এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকা থেকে বিশেষ বিমানে বেলা ১টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন। সেখান থেকে সড়ক পথে তিনি কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে যান।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সেখানে ৪০ মিনিট অবস্থান করেন। তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

জোকো উইদোদো জামতলী রোহিঙ্গা ক্যাম্পে একটি স্কুল, একটি মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গাদের জন্য পানি সরবরাহ কেন্দ্রও পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গা শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

রোহিঙ্গা সংকটের দ্রুত শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন: ইন্দোনেশিয়া

আপডেট সময় ১১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮