ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রত্যাশা অনুযায়ী কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সক্ষমতা অনুযায়ী কাজ এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রবিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ‘স্ট্রটেজিক প্ল্যান ২০১৮-২০ অব বাংলাদেশ পুলিশ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই তাগিদ দেন। অনুষ্ঠানে আগামী তিন বছরের পুলিশের কর্মপরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশ তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে। পুলিশকে আরও অনেক উন্নত করা হয়েছে। তাদের অনেক সক্ষমতা বাড়ানো হচ্ছে। কাজ করতে গিয়ে পুলিশ প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আশা করছি, জনগণের প্রত্যাশা পূরণে আমরা সক্ষম হব। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।

নতুন ঘোষিত তিন বছরের কর্মপরিকল্পনা পুলিশের রোডম্যাপ উল্লেখ করে তিনি বলেন, এই কর্মপরিকল্পনা পুলিশের ভিশন। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছাব।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী পুলিশের সক্ষমতা বাড়াতে অনেক উদ্যোগ নিয়েছেন। পুলিশের সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। এর প্রতিফলন মানুষ দেখছে।

আইজিপি বলেন, জঙ্গি দমনে পুলিশ অনেক সফলতা দেখিয়েছে। জঙ্গি বিরোধী ৩৫-৪০টি অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে জঙ্গিদের আস্তানা ধ্বংস করে তাদের নেটওয়ার্ক ভেঙে দিয়েছেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, বিজিবির মহাপরিচালক ব্রি. জেনারেল আবুল হাসানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রত্যাশা অনুযায়ী কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮