ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজ্ঞান ও সংস্কৃতি দুটোই আমাদের প্রয়োজন: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুস্থ ও উন্নত সংস্কৃতির মধ্যে ছেলে-মেয়েদের বড় করার পাশাপাশি বিজ্ঞান চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বিজ্ঞান ও সংস্কৃতি দুটোই আমাদের প্রয়োজন।মন্ত্রী রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল মিলনায়তনে দৈনিক সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) আয়োজিত ৫ম জাতীয় স্কুল বিজ্ঞান প্রতিযোগিতা ২০১৭-এর চুড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশে শিক্ষায় অগ্রগতির ফলে তা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা এখন সবক্ষেত্রে সমানভাবে এগিয়ে যাচ্ছে। এটা একটি বড় অগ্রগতি। তিনি বলেন, নতুন প্রজন্মকে নেতৃত্ব দেয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা ভাল মানুষ তৈরি করতে চাই। দেশপ্রেমে উজ্জীবিত নৈতিক মুল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে হবে।

গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিজ্ঞান-লেখক ড. রেজাউর রহমান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজিজ বক্তৃতা করেন।

বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান লাভ করে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান লাভকারী চারটি দলকে পুরস্কৃত করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় ৬৪টি জেলা থেকে ৫২০ স্কুল বিভিন্ন পর্যায়ে অংশ নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজ্ঞান ও সংস্কৃতি দুটোই আমাদের প্রয়োজন: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১২:৩৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭