ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪ মাসের শিশুকে মানববোমা হিসেবে ব্যবহারের চেষ্টা তালেবানের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে চার মাসের এক শিশুকে মানববোমা হিসেবে ব্যবহারের চেষ্টার অভিযোগ উঠেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে। রাজধানী কাবুলে শিশুটিকে দিয়ে বিস্ফোরণ প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে চার জঙ্গি ও এক নারীকে।

তারা শিশুদের বহন করার একটি বাক্সের মধ্যে নিচে বোমা ও ওপরে শিশুটিকে রেখে বিস্ফোরণের চেষ্টা করেছিল। কিন্তু তারা নির্ধারিত জায়গায় পৌঁছানোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। বিস্ফোরণ হলে শিশুটিই সবার আগে ছিন্নভিন্ন হয়ে যেত।

আফগানিস্তানের মানবাধিকার রক্ষা কমিটির সহকারী প্রধান সোয়িতা আবুল রাহিজাই বলেন, ‘এ ধরনের ঘটনা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। চার মাসের শিশুকে দিয়ে যে কেউ মানববোমা বানাতে পারে, সেটি কল্পনারও অতীত। তবে আমাদের নিরাপত্তাকর্মীরা সতর্ক ছিলেন বলে শুধু যে বিস্ফোরণ এড়ানো গেছে তাই নয়, শিশুটির প্রাণও বাঁচানো গেছে।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদীরা শিশুদেরও সৈন্য হিসেবে ব্যবহার করছে। শিক্ষার প্রসার না ঘটালে তাদের ফিরিয়ে আনা অসম্ভব।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ মাসের শিশুকে মানববোমা হিসেবে ব্যবহারের চেষ্টা তালেবানের

আপডেট সময় ০১:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮