ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যাত্রী বোঝাই একটি মিনি বাস ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেলে ১৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিন জন গুরুতর আহত হন।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ভারতের পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি মহারাষ্ট্রের গণপাতিপুলে থেকে পুণে যাচ্ছিল।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়, পঞ্চগঙ্গা নদীর ওপরে থাকা ১৩০ বছরের পুরনো শিবাজি ব্রিজে ওঠার পরই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। এতে ব্রিজের রেলিং ভেঙে সেটি ১০০ ফুট নীচে নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয়রাও উদ্ধার কাজে নেমে পড়েন। বাসটিতে মোট ১৬ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে একজন মারা যান। পরে ঘটনাস্থল থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৩

আপডেট সময় ০৩:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮