ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার হাসপাতালে শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক:

শারীরিকভাবে সুস্থ না থাকা স্বর্তেও গত সোমবার রাতে নতুন ছবির কাজে অস্ট্রেলিয়ায় রওনা করেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। ব্যাংকক ও কলকাতায় কয়েকবার যাওয়া আসার কারণে গরম-ঠান্ডা মিলিয়ে আবহাওয়াজনিত জ্বরে আক্রান্ত হন এই চিত্রনায়ক।

তবে হার্টবিট প্রোডাকশনের নতুন ছবি ‘সুপার হিরো’ এর শুটিং শিডিউল থাকার কারণে তিনি দেরী না করে তিনি অস্ট্রেলিয়া রওনা করেন। তবে সেখানে পৌছানোর পর শারীরিক অবস্থা আরো অবনতি ঘটে। তাই নতুন ছবি ‘সুপার হিরো’-এর শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনির এক হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

সংবাদটি শাকিব খানের বরাত দিয়ে জানিয়েছেন শাকিব খানের বন্ধু ও প্রযোজক ইকবাল হোসেন জয়। তিনি বলেন, শাকিব খান ভাইরাস জ্বরে আক্রান্ত হবার কারণে এখনো শুটিং শুরু করতে পারেননি। এমনকি ঠান্ডা বেশি লাগার কারণে তিনি কথাও ঠিকমত বলতে পারছেন না। আমার সঙ্গে কথা হয়েছে। তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে সিডনির একটি হাসপাতালে রয়েছেন। তাকে আরো কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।

এদিকে অস্ট্রেলিয়া যাবার আগে শাকিব খান জানান, তিনি কয়েকদিন ধরেই ঠান্ডা জ্বরে আক্রান্ত। তারপরও পরিচালক ও প্রযোজনা সংস্থার কথা মাথায় রেখে তিনি ছবির শুটিং শিডিউল অনুযায়ি অস্ট্রেলিয়া রওনা করেন। আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।

থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলী ছাড়া ছবিতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার হাসপাতালে শাকিব খান

আপডেট সময় ০৩:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮