ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ঢাকায় আসছেন ট্রাম্পের উপ সহকারী

অাকাশ জাতীয় ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ সহকারী লিজা কার্টিসের আসন্ন বাংলাদেশ সফর হচ্ছে। আগামী রোববার একদিনের সফরে তিনি ঢাকায় আসছেন।এ সফর নিয়ে বেশ অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জানান যে, লিসা কার্টিসের সফর স্থগিত হয়ে গেছে।তবে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাস বলেছে যে, অনিশ্চয়তা কেটে গেছে। নির্ধারিত কর্মসূচি মোতাবেক লিসা কার্টিস ঢাকায় আসছেন।

লিসা কার্টিস হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের জেষ্ঠ্য নির্বাহী। তিনি ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও তার বৈঠক হবে। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ সন্ত্রাস দমন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সন্ত্রাস দমনসহ সার্বিক দ্বিপক্ষীয় ইস্যুতে লিসা কার্টিসের বৈঠক হতে পারে।

লিসা কার্টিসই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা যিনি প্রথম বাংলাদেশে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

ঢাকায় আসছেন ট্রাম্পের উপ সহকারী

আপডেট সময় ১১:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭