ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উন্নয়নের জন্য নৌকার সঙ্গে থাকতে হবে: মতিয়া চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে, নৌকার সঙ্গে থাকতে হবে। এছাড়া শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। শুক্রবার দুপুরে শেরপুরের নকলায় টিআর, কাবিখা ও স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন আইনে কোনো ব্যক্তির কাছে ২০০টির বেশি ইয়াবা পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা রাখা হবে। এছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা দেশের অন্যতম প্রধান শত্রু। এরা দেশের যুবসমাজকে ধ্বংস করছে। তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর আইন প্রণয়নের জন্য সরকার উদ্যোগ নিয়েছে।

মতিয়া চৌধুরী আরো বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। তাই টিআর, কাবিখার টাকা যাতে অপচয় না হয়, সে জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয় করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হচ্ছে। এছাড়া একমাত্র কারিগরি ও প্রযুক্তিনির্ভর সুশিক্ষায় গড়ে ওঠা নাগরিকই সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবেন।

নকলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উন্নয়নের জন্য নৌকার সঙ্গে থাকতে হবে: মতিয়া চৌধুরী

আপডেট সময় ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭