ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফারাক্কাসহ-বিভিন্ন বাঁধের কারণে নদীর পানির প্রবাহ কমে গেছে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ফারাক্কাসহ-বিভিন্ন বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে যমুনা-পদ্মা নদী তীর স্থিরকরণ এবং ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় নদী সংরক্ষণ ও নাব্যতা রক্ষায় প্রতি বছর যথাযথভাবে ড্রেজিং করতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে নদীপথগুলো সংরক্ষণে সংশ্লিষ্টদের আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের নদীগুলোর প্রবাহ নিশ্চিতে ক্যাপিটাল ড্রেজিং ও মেনটেইন্যান্স ড্রেজিং– দু’টোই করতে হবে।

এক্ষেত্রে সরকারের অর্থবরাদ্দের কথা উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, একটা সময় আমাদের বাজেট দিতে অন্য দেশের ওপর নির্ভর করতে হতো। এখন সেই অবস্থা নেই। বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাবে।

এছাড়াও দেশের অচল নৌরুটগুলোও চালুর ওপর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌরুটগুলো যত চালু ও কার্যকর করতে পারবো, তত সস্তায় পণ্য সরবরাহ করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফারাক্কাসহ-বিভিন্ন বাঁধের কারণে নদীর পানির প্রবাহ কমে গেছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮