ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের নতুন মহাপরিদর্শক-আইজিপি পদে নিয়োগ পেয়েছেন বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি হতে এ নিয়োগ আদেশ কার্যকর হবে। ওইদিন বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে।

বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম।

জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে একজন মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। প্রচারবিমুখ ও মৃদুভাষী এ কর্মকর্তা সুনামের সঙ্গে দীর্ঘদিন চাকরি করে আসছেন। এসবির প্রধান হিসেবে বর্তমান পদে একটানা ৯ বছর কর্মরত আছেন। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি এসএস সিটির দায়িত্ব পালন করেন।

চাঁদপুর সদরে তার গ্রামের বাড়ি। বঙ্গবন্ধুর জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারে রোজনামচার’ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এসবির রেকর্ড রুমে বঙ্গবন্ধুর বিষয়ে ৬৬ হাজার ক্লাসিফাইড গোয়েন্দা তথ্য সংরক্ষিত আছে। জাবেদ পাটোয়ারী এসবির শীর্ষ পদে আসার পর গুরুত্বপূর্ণ এই দলিলাদি বিশেষভাবে সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

আপডেট সময় ০১:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮