ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামীতে মুক্তিযোদ্ধাদের পাঁচটি বোনাস দেয়া হবে: মোজাম্মেল

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামীতে মুক্তিযোদ্ধাদের বছরে পাঁচটি বোনাস দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা বৃদ্ধি করেছে। বর্তমানে দুইটি বোনাস দেয়া হচ্ছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পহেলা বৈশাখে বোনাস দেয় হবে মুক্তিযোদ্ধাদের।

মোজাম্মেল হক আজ বুধবার কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের উদ্ধোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গর্বিত সাফল্যের কথার পাশাপাশি চিহ্নিত রাজাকারদের কুর্কীতির কথাও থাকবে। এর ফলে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ও রাজাকারদের সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা পাবে।

লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত বাঙালি প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে মোজাম্মেল হক মরহুম বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজ উদ্ধোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামীতে মুক্তিযোদ্ধাদের পাঁচটি বোনাস দেয়া হবে: মোজাম্মেল

আপডেট সময় ১১:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮